Friday , 16 January 2026 | [bangla_date]

খানসামায় রক্তরেখা ব্লাড ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সভাপতি মো. রকি ইসলাম, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, নীলফামারী শাখা কমিটির সভাপতি মো. নিশাদ ইসলাম, প্রচার সম্পাদক নয়ন ইসলাম ও কোষাধ্যক্ষ অর্জুন রায়সহ খানসামা বাইকার ক্লাবের রেজাউল করিম বাদল উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে বক্তারা বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রক্তরেখা ব্লাড ব্যাংক শুরু থেকেই রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বোচাগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

হরিপুরে কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন

হরিপুরে কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে প্রথমবার চাষ হচ্ছে বি-ষমুক্ত আম

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে উপজেলা প্রশাসন মাঠে

রাণীশংকৈলে সাংবাদিকের পিতার দাফন সম্পন্ন

পঞ্চগড়ে মহাপরিচালকের পক্ষ থেকে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযান

দিনাজপুরে পিঠা উৎসবে উপচেপড়া ভীড়

মিশ্র ফলের বাগান, স্বপ্ন দেখাচ্ছেন চার বন্ধুকে

পীরগঞ্জে অগদূতের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মার্শাল আর্ট প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরণ