Wednesday , 21 January 2026 | [bangla_date]

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে —- উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: না ভোটের প্রচারণা বেশি বেশি করে করবেন। আর যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোন দল যদি না- ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাড়িয়ে রক্তের সাথে বেঈমানী করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের নৌ-পরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড.এম সাখাওয়াত হোসেন।
২১ জানুয়ারী বুধবার পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হ্যা ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেন ন। সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যা ভোটকে বিজয়ী করতে পারেন। তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪, শনাক্ত ৩৮৮৩

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকার প্রান্তিক মানুষের পাশে ৫০ বিজিবি ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নজরুল ইসলাম আর নেই

হরিপুরে ইউপি উপনির্বাচনে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ সিজারিয়ান অপারেশন শুরু

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনায় বিচার না পেয়ে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের উদ্বোধন

দিনাজপুরে ৪৭ হাজার ২৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত