Monday , 12 January 2026 | [bangla_date]

ঘোড়াঘাটে নিরাপত্তা জোরদারে পুলিশের শতাধিক মোটরসাইকেল তল্লাশি

ঘোড়াঘাটে নিরাপত্তা জোরদারে পুলিশের  শতাধিক মোটরসাইকেল তল্লাশি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করেছে।
১১জানুয়ারি বিকাল ৫টার দিকে পৌরশহরের হিলিমোড় এলাকার মহাসড়ক এই চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও হেলমেট ব্যবহারের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এ সময় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এবং অপরাধ প্রবণতাও কমছে।
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়কে চলাচলের সময় সবাইকে বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি বিষয়ে সভা

চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে করতোয়া সেতুতে ট্রাক চাপায় সরকারি কর্মচারি নিহত

বীরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুকিশোর মৃত্যু

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

হরিপুরে গণ টিকা প্রদান কার্যক্রম সাফল্য উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

৫ আগষ্টের পর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত !

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিমুল্লাহ-তানভীর

ভুমিহীনদের বাড়িতে হামলা, ভাংচুড়, অগ্নিসংযোগ অবশেষে ৪৩ জনের বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের