Wednesday , 21 January 2026 | [bangla_date]

ঘোড়াঘাটে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর চেকপোস্ট অভিযান

ঘোড়াঘাটে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে  সেনাবাহিনীর চেকপোস্ট অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ঘোড়াঘাট থানা পুলিশের উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত ঘোড়াঘাট সেনাক্যাম্পের তত্বাবধানে সেনাবাহিনীর ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের মেজর আবু সাদাত মোঃ মুক্তাদির এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওসমানপুর হিলি মোড় এবং রানীগঞ্জ বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাইসহ সাধারণ জনগণকে নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জাসদ নেতা এমরান আল আমিনের গণসংযোগ

বীরগঞ্জের পাথরঘাটা নদীতে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

পীরগঞ্জ বিনামূল্যে পুষ্টিকর খাদ্য বিতরণ

বালিয়াডাঙ্গীতে “মিরাজ”নামে দু’টি ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালত

এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া সুমাইয়াকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে কড়া হুঁশিয়ারি জেলা কমান্ড্যান্টের

পঞ্চগড়ে বিএনপির অনশন কর্মসূচি পালিত

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার