Thursday , 1 January 2026 | [bangla_date]

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ অভিযানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানকালে বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ সকল ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।
বুধবার দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভা মর সাহেবগঞ্জ এলাকার তেলের পাম্প এর সামনের সড়কে এ অভিযান কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন ঘোড়াঘাট অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। এ সময় সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও যুক্ত ছিল।
অভিযানে সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করা হয়। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই ছাড়াও এ সময় গাড়ির ভেতর অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করেন সেনাবাহিনীর সদস্যরা।
এ বিষয়ে ঘোড়াঘাট সেনাক্যাম্পের ক্যাপ্টন মারজিউল হক সাফিন জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। এছাড়া মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়

বীরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির কমিটির সাধারন সভায়

খানসামায় আত্রাই নদী ভাঙন, ৩ শতাধিক পরিবারে আতঙ্ক

পঞ্চগড়ের সীমান্তে বিরল প্রজাতীর মুখপোড়া হনুমান উদ্ধার

নড়ছে না কাতার এয়ারওয়েজ, ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দুওসুও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জমি দখল নিয়ে ব্যস্ত!

বীরগঞ্জে গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা

আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দোগাছি মেজর সাখাওয়াত কৃষিফার্মে ১৪৪ ধারা বহালে এবার ডিসি’র আদেশ