Friday , 23 January 2026 | [bangla_date]

চিরিরবন্দরে ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সাথে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১জানুয়ারি বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও এক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, নির্বাচন ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও চিরিরবন্দর উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সংবাদ প্রচার ও প্রশাসনের সঙ্গে তথ্যভিত্তিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শীত উপেক্ষা করে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচার -প্রচারণা

ঠাকুরগাঁওয়ে নৌকা প্রার্থীর পিতাকে কটুক্তি করায় প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভেন্যু ৫টি কেন্দ্রে এস,এস,সি ও সমমান পরীক্ষার্থী ৩৩৯০ অনুপস্থিত ৫১ জন

অরবিন্দ শিশু হাসপাতালের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গী কমিটি চ‚ড়ান্ত ঘোষনা

জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক মত বিনিময় সভা

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত

বীরগঞ্জে লাউয়ের বাম্পার ফলন, লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে সংক্রমণঝুঁকিতে টিকাদান কেন্দ্র

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ঈদ উপহার খাদ্য সামাগ্রী বিতরণকালে হুইপ মানবতার সেবায় নীরবে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য