Monday , 19 January 2026 | [bangla_date]

চিরিরবন্দরে দরিদ্র-সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে সীমান্ত ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে শীতের তীব্রতায় যখন দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের নিত্যদিনের জীবনযাত্রাকে ব্যাহত করছে ঠিক তখনই মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সীমান্ত ব্যাংক (বর্ডার গার্ড বাংলাদেশ)। সীমান্ত ব্যাংক দিনাজপুরের চিরিরবন্দর শাখার উদ্যোগে গতকাল ১৮ জানুয়ারি বিকাল ৩টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় চত্বরে ২০০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি’র পরিচালক অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বার পিএসসি, অতিরিক্ত পরিচালক উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, সহকারী পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মো. মিজানুর রহমান, সীমান্ত ব্যাংক পিএলসি চিরিরবন্দর শাখার ব্যাবস্থাপক মো. রেজওয়ান শরীফ, সহকারী অফিসার মো. ফরমান আলী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে সীমান্ত ব্যাংক পিএলসি চিরিরবন্দর শাখার ব্যাবস্থাপক মো. রেজওয়ান শরীফ বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সীমান্ত ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অবিচ্ছেদ্য অংশ। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এধরণের উদ্যোগ গ্রহণ করে থাকি। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সীমান্ত ব্যাংক ভবিষ্যতেও কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক শীতার্ত মানুষ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে গরম কাপড়ের দোকানে উপচেপড়া ভীড় !

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে অভিযোগ এমপিওভুক্ত ঘোষণার পর ৫ শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগে অর্ধ কোটির বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের

রাণীশংকৈলে মহিলা বিষয়ক কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা

বালিয়াডাঙ্গী বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ

১৯ বছর পরে দেবীগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি গণি, সাধারণ সম্পাদক হ্যাপী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গম কিনতে লটারির মাধ্যমে কৃষক বাছাই

ঠাকুরগাঁওয়ে করোনায় নারীর মৃত্যু, মোট-মৃত্যু-৩২জন

সড়ক দূর্ঘটনায় হাত হারানো কর্মজীবী নারী চাইলেন আর্থিক সহায়তা \ কর্মসংস্থানের সুযোগ করে দিলেন পঞ্চগড়ের ডিসি

হরিপুরে কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী