Wednesday , 14 January 2026 | [bangla_date]

চিরিরবন্দরে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের দাবি ও ট্রাক্টর চালকের বিচারের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের ঘোষণার পর অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের ঘুঘুরাতলী মোড়ে রাস্তা অবরোধ করে।এসময় আশেপাশের শিক্ষার্থীরাও অবরোধে অংশগ্রহণ করে। অবরোধের ফলে রাস্তার দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীরা চরম বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হন।
সড়ক অবরোধের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবীসহ থানা পুলিশ অবরোধ স্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের ঘোষণা দেন। এতে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, গত ১২জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় ট্রাক্টরের ধাক্কায় আমেনা-বাকি স্কুলের এসএসসি পরীক্ষার্থী খালিদ মোহাম্মদ নিহত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

বিরলে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিয়ের ৯ বছর পর একসাথে ৩ সন্তানের জন্ম

বোচাগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাটে এতিহ্যবাহী নৌকা বাইচ

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বীরগঞ্জে ১ ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২লাখ টাকা জরিমানা

বীরগঞ্জে পল্লীশ্রী কতৃক নারীর ক্ষমতায়ন বিষয়ক বার্ষিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন — মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা