Sunday , 25 January 2026 | [bangla_date]

চিরিরবন্দরে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সম্প্রীতি বজায় রেখে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নই প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবো। মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন দিনাজুপর-৪ (চিরিরবন্দর -খানসামা) আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আক্তারুজ্জামান মিয়া। গত ২৩জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে পথসভা করেন এবং পরে ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়িহাটে পথসভা করেন তিনি।
নির্বাচনী তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ৭১ ও জুলাই সনদ সমন্বয় করে বেকার সমস্যা সমাধান, ক্রীড়ার উন্নয়নসহ ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোমিনুল ইসলাম মমিন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার, ইউনিয়ন সভাপতি মো. রাজু আহমেদ, সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবিরসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ মোটরসাইকেল সহ নগদ অর্থ লুট

হরিপুরে পরোয়ানাভূক্ত ৩ আসামি গ্রেফতার

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপ

বিরলে নির্বাচিত ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

জেলা পরিষদ কর্তৃক নির্মিত গৃহের সুবিধাভোগীদের মাঝে চাবী হস্তান্তর

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের  দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

সেনাবািহনীতে চাকুরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাত হরিপুরে তিনজন আটক

ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী ইমাম সাহেবরা আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি