Monday , 26 January 2026 | [bangla_date]

চেম্বার ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিময়কালে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে

চেম্বার ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিময়কালে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর সাথে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ¦ মোঃ আবু বকর ছিদ্দীক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী হলে আমি যদি এই আসন থেকে এমপি নির্বাচিত হই তাহলে আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দিনাজপুর সদরের সকল উন্নয়নে কাজ করে যাবো। তিনি বলেন, দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে। সন্ত্রাসী যেই হোক তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। এই বিষয়ে চেম্বারের সহযোগিতা দিয়ে আমাকে এগিয়ে নিবেন।
উক্ত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোঃ জর্জিস আনাম, মোঃ মোর্কারম হোসেন, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, মানবেন্দ্র দাস মনোজ, মোঃ রুবেল ইসলাম, মোঃ মোস্তফা কামাল মিলন, মোঃ রাহবার কবির পিয়াল, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবির অপু, চেম্বারের সদস্য ও ব্যবসায়ী সুবল ঘোষ, রজত বসাক, গণেশ চৌধুরী, মানিক কুমার গুপ্ত প্রমুখ। এসময় দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, চেম্বারের সদস্য বৃন্দ, এমপি প্রার্থী’র সফরসঙ্গী, অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পাকিস্তান হানাদার মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী উৎসব শুরু

তেঁতুলিয়ায় হাটবাজারে মিলছে না সার, চিন্তিত ক্ষুদ্র চা চাষিরা

বীরগঞ্জে ৩৫০টি ঘর পাচ্ছেন ভূমিহীনরা

সেতাবগঞ্জ খাদ্যগুদামে আমন সংগ্রহের উদ্বোধন

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও লেখাপড়ার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রানীশংকৈলে আইনজীবিকে হত্যার হুমকি থানায় জিডি

রানীশংকৈলে আইনজীবিকে হত্যার হুমকি থানায় জিডি

বীরগঞ্জে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈল কেউটানে শিমুলগাছটি যেন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল

পীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা দপ্তরের সাথে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ