Wednesday , 14 January 2026 | [bangla_date]

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র দেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব

মঙ্গলবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর কর্মচারীদের মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেট্রন সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর, সিও মেজবাহুল ইসলাম, হসপিটাল ম্যানেজার শামীম আহমেদ, ফিজিওথেরাপিস্ট কনসালটেন্ট ডা. রুমানা সায়রীন, জুনিয়র অফিসার শামীম খান, ইঞ্জি: রফিকুল ইসলাম প্রমুখ।
আলহাজ্ব মোঃ আহসান হাবীব বলেন, সমাজের অসহায় শীতার্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এ সকল অসহায় ও গরীব মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আলহাজ্ব মোঃ আহসান হাবীব বক্তব্য শেষে তিনি তার অসুস্থ্য স্ত্রী ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান

হরিপুরে ভাঙা টিনের ঘরে চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

বীরগঞ্জে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া স্কুলটির সবাই ফেল

রাণীশংকৈলে সংবেদনশীল সভা অনূষ্ঠিত

সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনে পুনরায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সুবল ঘোষকে সংবর্ধনা

বোচাগঞ্জে আলু সংরক্ষণে হিমাগার খরচ বৃদ্ধি স্থগিতের দাবীতে ডিসি বরাবর স্বারকলিপি

হিলি সীমান্তের শুন্য রেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

পীরগঞ্জে আদিবাসীদের সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গা বদ্ধভুমি পরিদর্শন করলেন গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রফেসর ড.মুনতাসীর মামুন

আটোয়ারীতে ৪১ হাজার গর্ভনিরোধক ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক