Thursday , 15 January 2026 | [bangla_date]

জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই

জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক
পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর
দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, পড়াশোনার পাশাপাশি সুন্দর-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা করে তাদের মনে কোন হিংসা থাকে না, অসামাজিক কাজে তারা সম্পৃক্ত হয় না। সুস্থ্য জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। তাহলেই তারা নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
১৪ জানুয়ারী বুধবার তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। ৫৪তম শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪৩টি ইভেন্ট এর ক্রীড়া পরিচালনা করেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মোতাহার হোসেন, মোঃ মঞ্জুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন ও প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৬ আসনে তিন দশক পর বিএনপির একক প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় কমরেড হবিবর রহমান

দিনাজপুরে মোটরবাইককে টেনে-হিঁচড়ে ১৫০গজ দূরে নিলো ট্রাক, যুবক নিহত

হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, থিসিস এন্ড সায়েন্টিফিক পেপার রাইটিং’শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠির মানুষকে অর্থনৈতির মূল ¯্রােতে আনতে হবে

বৃত্তি পাচ্ছে না পিইসি ও জেএসসির শিক্ষার্থীরা

রাণীশংকৈলে জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী