Sunday , 25 January 2026 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায়– মির্জা ফকরুল আমাদের দলের লোক যদি দুবৃত্তায়নের সাথে জড়িত থাকে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

মোঃ মোবারক আলী, ঠাকুরগাও থেকে ঃ রবিবার (২৫ জানুয়ারি) সালান্দর বরুনাগাঁও মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি পরিক্ষিত দল বার, বার সরকারে ছিল । বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিল,তার সম্পর্কে মানুষ এখনো ভাল বলে তিনি সৎ মানুষ ছিলেন। তার যখন জানাযা হয় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল তেমনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বরের জানাযায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল । তিনি আরো বলেন, আমাদের দলে কোন লোক যদি দূবৃত্তায়নের সাথে জড়িত থাকে, আমাকে জানাবেন সাথে সাথে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। আওয়ামীলীগ যে কাজ করেছে আমরা সে কাজ আমাদের দলের লোককে করতে দিবোনা বন্ধুগণ।
বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে,যা হবে মা-বোনদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যকার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

খানসামায় খেলতে গিয়ে ২ বছরের  শিশু পানিতে পরে মৃত্যু

খানসামায় খেলতে গিয়ে ২ বছরের শিশু পানিতে পরে মৃত্যু

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে রয়েল কাজী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৫মাস কারাদণ্ড..

বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবী ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারন সম্পাদক মিতা’র আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত

লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের পুরুস্কার বিতরণ

দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, ২জনের কা’রাদ’ন্ড

বালিয়াডাঙ্গীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়