Monday , 26 January 2026 | [bangla_date]

ঢাবি খানসামা উপজেলা ছাত্র সংসদের দায়িত্বে রমজান-জিসান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার খানসামা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস) এর ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ রমজান আলী ও সাধারণ সম্পাদক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জিসান। তাঁরা দুজনেই ঢাবির ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাবি ক্যাম্পাসে এক সাধারণ সভা শেষে বিগত কমিটির সভাপতি মো: শাহিন আলম এবং সাধারণ সম্পাদক মোছা: ফারহানা রুমি এবং উপদেষ্টামণ্ডলী আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।
প্রসঙ্গত, ডুকাস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি ক্লাস ও পরীক্ষার যাতায়াত খরচ বহন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহায়তা, কুইজ প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংগঠনটি সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নানা পুরস্কার অর্জন করে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও