Sunday , 11 January 2026 | [bangla_date]

তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে মতবিনিময় সভা

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

তেঁতুলিয়ায় উপজেলা পাথর বালি ব্যবসায়ী ও এর সাথে সংশিষ্ট অংশীজনদের সাথে জরুরী মতবিনিময় করেছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় জরুরী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশিষ্ট কর্তৃপক্ষ। নির্মাণ সামগ্রী সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাথর বালি ব্যবসায়ী, ট্রাক, ট্রলি মালিক ও শ্রমিক পরিবহন বন্দোবস্তকারীগণকে আগামী ১৫ তারিখের মধ্যে মহাসড়ক সহ বিভিন্ন সংযোগ সড়কের নয়নঝুলিতে জমে থাকা পাথর বালি অপসারনের জন্য সময় বেধে দেয়া হয়। এরপর চলবে নিয়মিত মামলা । কঠোর হুশিয়ারি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

পাথর – বালি উত্তোলন ও লোড আনলোডের কারণে হাইওয়ে সহ তেঁতুলিয়ার বিভিন্ন সংযোগ সড়কগুলোর নয়নঝুলিতে জমে থাকা পাথর বালি ও উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ধুলাবালির উপস্থিতিতে পরিবেশ দুষণ সহ নানা সমস্যার সমাধানে ১০ জানুয়ারী ২০২৬ খ্রি: বিকেলে উক্ত জরুরী সভার আয়োজন করেন তেঁতুলিয়া উপজেলার পাথর বালি ব্যবসায়ী ও যৌথ ফেডারেশন ।

পাথর বালি কল্যান সমিতির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আকাশ । আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী ।

তেঁতুলিয়া পাথর বালি যৌথ ফেডারেশনের সভাপতি হামিদুল হাসান লাবুর স্বগত বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পাথরবালি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ: জলিল বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় ।

বক্তাদের বক্তব্যে পরিবেশ দুষণ ও সড়ক দূর্ঘটনা রোধে ধুলাবালি প্রতিরোধে পানির ব্যবস্থা ও সড়কের শোল্ডারে জমে থাকা বালুর অপসারনের উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিয়ম মেনে নির্মাণ সামগ্রী (পাথর ও বালি) সংরক্ষণ ও পরিবহণসহ বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন

বীরগঞ্জে শিশু ও যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রমজান আলী কাউন্সিলর নির্বাচিত

পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর শহরের এক বাড়ীতে রহস্যজনক আগুন \ আতঙ্ক স্থানীয়দের মাঝে

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মুক্তি পাবে সময়ের জনপ্রিয় শিল্পী লায়লা’র ‘বন্ধে পান খাইতো’

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রুহিয়ায় ভাতের হাড়ির ফুটন্ত মার ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ