Sunday , 11 January 2026 | [bangla_date]

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

দেশের সর্বউত্তরের সীমান্তঘেষা প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় শিশুস্বর্গ
ফাউন্ডেশনের উদ্যোগে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সহযোগিতায় ১৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীদের ম শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আয়োজন হয়েছে।

জানা যায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শীত মৌসুমে পুরো জেলায় মোট সাড়ে ৭ হাজার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণসহ উপহারসামগ্রী দেওয়া হয়েছে । এই আয়োজনে উপস্থিত থেকে শিশুদের হাতে শীতের উপহার তুলে দেন, পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নুরুল বাসির এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম। এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীর নিজ হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণসহ এই উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে মোহাম্মদ মজনু মোল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ। এছাড়াও শিশুস্বর্গের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাংবাদিক আব্দুর রাজ্জাকের বড় ভাই ইন্তেকাল

পঞ্চগড়ে নবান্ন উৎসব উপলক্ষে শস্য কর্তন ও মাঠ দিবস

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দিনাজপুর শিক্ষা বোর্ডে নবনিযুক্ত সচিব প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন প্রধান-কে শুভেচ্ছা

হরিপুরে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

বিরলে মোটরসাইকেল দূর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ থেকে শীতার্তদের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন