Thursday , 15 January 2026 | [bangla_date]

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক চোরাচালান প্রতিরোধ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক একটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
অপরদিকে, ১৪ জানুয়ারি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প এবং রসুলপুর বিওপি কর্তৃক পৃথক দুটি অভিযানে ৪৮০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মোট সিজার মূল্য ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে ভোক্তাদের ন্যায্য মূল্য পেতে ও খামারীদর উৎপাদিত পণ্যের মূল্য পেতে দুধ, ডিম ও মুরগী বিক্রী।

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচার অভিযোগ

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

রাণীশংকৈলে কম্বল ও কোরআন শরীফ বিতরণ

বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে আগুন! আহত-২

আনন্দমুখর পরিবেশে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারন সভা

সারাবিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন বিষ্ময়কর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

একই প্রতিষ্ঠানে ৩৬ বছরের কর্মজীবন শেষে শিক্ষকের বিদায় সংবর্ধনা

বোদায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু