Saturday , 10 January 2026 | [bangla_date]

দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

দিনাজপুরের মানবতার সংগঠন ‘ খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট ’ প্রতি বছরের ন্যায় আর্ত-মানবতার কল্যানে দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের শীত নিবারনের জন্য উষ্ণ উপহার “কম্বল” প্রদান করেছে।
১০ জানুয়ারী শনিবার শতবছরের নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট এর আয়োজনে অসহায়-শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে খায়রুল আনামের পুত্র মোঃ জাকির এনাম বলেন, আমাদের ৫ ভাই-বোনদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মানুষের কল্যাণে তাদের নামে ট্রাস্ট করে দিনাজপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সে স্বপ্ন গত দু বছর ধরে আমরা পূরণ করে যাচ্ছি। এসময় রেনেসা ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ফ্রেইট কানেকশন এর ম্যানেজিং ডিরেক্টর শাহ্ মোঃ আসফাকুর রহমান (আশফাক), সমাজকর্মী কাশী গোলাম মোস্তফা ও এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ নাজির হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য খায়রুল আনাম দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী, এফপিএবি, চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন, দৈনিক প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নর্দান প্রোপার্টিস, নর্দান প্লাজার স্বত্ত¦াধিকারী খায়রুল আনাম ও তার সহধর্মিনী জাহানারা বেগমের নামকরণে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে দিনাজপুরে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ্যে ধূমপানের অপরাধে বীরগঞ্জে তিন জনকে জরিমানা

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অতিরিক্ত দু’হাজার হেক্টর জমিতে সরিষা চাষ অর্জিত

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা

দীপ্তি ফাউন্ডেশনর উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ভূমি বিষয়ক মতবিনিময় সভা

শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাবান ও সম্পদশালী আত্মনির্ভশীল দেশে পরিনত করতে চায় —নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় হাবিপ্রবিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি

জেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত