Thursday , 15 January 2026 | [bangla_date]

দিনাজপুরে অবসর সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরনে এডিসি শিক্ষা প্রবীনরা সমাজ ও জাতির বাতিঘর

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বলেছেন, প্রবীনদের সম্মান করুন। প্রবীনরা সমাজের বোঝা নয়, তারা পরিবার, সমাজ ও জাতির বাতিঘর। প্রবীনদেরও রয়েছে সুস্থ্য, সুন্দর ও কর্মময় জীবনের অধিকার। তাদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।
১৫ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসন চত্বর প্রাঙ্গণের অস্থায়ী কার্যালয়ে শীতার্ত সদস্যদের মাঝে কম্বল ও কম্বলের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও সমিতির সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত রহমান। প্রধান অতিথি ১৩৮ জনের মাঝে কম্বল ক্রয়ের জন্য ৫০০ টাকা করে ৬৯ হাজার টাকা ও ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাসররাতে মুখ ধোয়ার পর থেকে কনেকে চিনতে পারছেন না বর, অতঃপর…

বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটে ক্ষতিপুরণের দাবী

বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

বিয়ে করলেই মিলবে নগদ অর্থ!

দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

বীরগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

বিকাশে লেনদেন রাণীশংকৈলে অজ্ঞাত নামা আসামীর নামে চলছে চাঁদাবাজি

ফুলবাড়ীতে বিজিবি কতৃক সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস