Monday , 26 January 2026 | [bangla_date]

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাঙালির চিরচেনা ঐতিহ্যের প্রতীক ‘পিঠা উৎসব-২০২৬’।
রোববার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. রফিকুল আলম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নূরনবী, অত্র মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো।
মহাবিদ্যালয়ের প্রভাষক ড. জুলাইখা গুলসান আরার আহ্বায়কের দায়িত্ব পালনে উৎসবে মোট ১৬টি স্টল প্রদর্শিত হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিভিন্ন বিভাগসহ (পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান, বাংলা, দর্শন, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বিএম শাখা) উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই স্টলগুলো সাজিয়েছিল।
সকাল থেকেই কলেজ মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। স্টলগুলোতে শোভা পাচ্ছিল ভাপা, নুনিয়া, পুলি, চিতই, বিভিন্ন প্রজাতির কেক, পাটিসাপটা ও নকশাসহ গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া হরেক রকমের পিঠা। শিক্ষার্থীরা স্টল ঘুরে দেখার পাশাপাশি বন্ধুদের সাথে পিঠার স্বাদ আস্বাদনে মেতে ওঠে। দিনব্যাপী এই আয়োজন ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর ও আনন্দের ধারা বইয়ে দেয়।
পিঠা উৎসব ২০২৬ এর বিচারকের দায়িত্বে ছিলেন আদর্শ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ মেহরাব আলী, রুপা রানী দাস, মোঃ আনোয়ারুল ইসলাম, আশরাফ আলী, হানিফুর রহমান, রিজওয়ানা নাহার, আরজিনা খাতুন, আহসান হাবিব, কামরুন নাহার হানিফ, সাজ্জাদুল ইসলাম, জুয়েল রহমান, মহাদেব শর্মা, প্রমুখ।
অত্র প্রতিষ্ঠানের প্রভাষক সুলতানা রাজিয়া পলি ও হারুনুর রশিদ হারুন উপস্থাপনায় বিকেলে পিঠা উৎসবের পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তর গোপালপুর পূজা কমিটির আয়োজনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্ম তিথিতে পূজার্চনা ও কবিগান

আলু ৫০ পেয়াজ ৮০ রাণীশংকৈলে বাজার মনিটরিংয়ের অভাবে দাম বেশি

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হিন্দু মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেন -হুইপ ইকবালুর রহিম

ঘোড়াঘাটে অস্ত্রের মহড়া মুক্তিযোদ্ধার বাড়ীতে ভাংচুর

বিরলে সফল জননী নারী হিসাবে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন- বিলুপ্তপ্রায় আদিবাসী কড়া সম্প্রদায়ের নারী শাতল কড়া

শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে প্রাণ গেলো স্বামীর

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন অজপাড়ার রণজিৎ, পুরস্কারের অর্ধেক করলেন দান

পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে মৌমাছির কামড়ে আহত অর্ধশত