Monday , 5 January 2026 | [bangla_date]

দিনাজপুরে উদ্বোধন হলো লিচু চত্বর,ঐতিহ্য ও নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন

দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে নির্মিত “লিচু চত্বর” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
৩ জানুয়ারি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চত্বরটির উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ।দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এটি দিনাজপুরের পরিচিতি দেশব্যাপী আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়,একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও দিনাজপুর পৌরসভার সম্মানিত প্রশাসক।তাঁর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই লিচু চত্বর আজ বাস্তব রূপ পেয়েছে।
নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব উদ্যোগে তাঁর ভূমিকা দিনাজপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ। উদ্বোধন শেষে অতিথিরা লিচু চত্বর পরিদর্শন করেন এবং এর নকশা ও উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করেন।দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবি’র স্বল্পমূল্যের খাদ্য সামগ্রী বিক্রয় শুরু

দিনাজপুর সরকারী শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন জেলা প্রশাসক

আটোয়ারীতে বাংলাদশ স্কাউটস দিবস উদযাপন

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পথ-শিশুদের মাঝে খাবার বিতরণ

এই সরকারকে দ্রুত বিদায় জানাতে না পারলে এদেশের মানুষ ও গণতন্ত্র মুক্তি পাবে না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে আশ্রম জবর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ফাস্টফুডের দোকান থেকে ট্রেনের টিকিট জব্দ অতঃপর ২০হাজার টাকা জরিমানা

বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন- দুলাল রব্বানী

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের পামনদী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত