Friday , 9 January 2026 | [bangla_date]

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

দিনাজপুর সদর উপজেলার হত্যা করে খয়রাত আলী (৪৪) নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলা ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামের একটি শুকনা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালক দিনাজপুরের কাহারোল উপজেলার নাজিরহাট শাহিনার পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
জানা গেছে, বুধবার দিবাগত সন্ধ্যায় কাহারোল উপজেলার কান্তনগর মোড় থেকে ৪জন ব্যক্তি সুন্দরবন গ্রামে যাওয়ার কথা বলে তার ভ্যানটিকে ভাড়া করেন। পরে রাতে সদর উপজেলার সুন্দরবন গ্রামে হাত-পা বেঁধে হত্যার পর মরদেহ একটি শুকনা পুকুরে ফেলে দিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চলে যান। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের লোকজন শুকনা পুকুরে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে কোতোয়ালী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলার মাফলার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে ভ্যানটি লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে উদ্দীপ্ত-তরুন সমাজ সংঘের উদ্দ্যোগে কম্বল বিতরণ

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গবাদি পশু ও পাখি প্রাণীর প্রদর্শনী মেলা

অভাবের দিন শেষ পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আগাম জাতের আমন ধান কাটা নিয়ে ব্যস্ত কৃষক-শ্রমিকরা

সম্প্রতি বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে দিনাজপুর রেস্তোঁরা মালিক সমিতির মত বিনিময় সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর \ দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলেছে যানবাহন

পীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা