Thursday , 15 January 2026 | [bangla_date]

দিনাজপুরে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট

এক সপ্তাহ ধরে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিনের সংকটে ভোগান্তিতে পড়েছে দিনাজপুরের শত শত মানুষ। ভ্যাকসিনের আশায় সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দীর্ঘ লাইন। বিশেষ করে দুর্ভোগের শিকার অসহায় মানুষ।
দিনাজপুরে কুকুর-বিড়াল কামড়ে রোগীর সংখ্যা বাড়লেও জেনারেল হাসপাতালে জলাতঙ্ক টিকা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
এ দিকে জেনারেল হাসপাতালে কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় এবং আঁচড়ে আক্রান্ত মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। কিন্তু সরকারিভাবে ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন। কেউ কেউ দীর্ঘ সময় ঘুরে বাইরের ফার্মেসি থেকে বেশি দামে ভ্যাকসিন কিনে আনছেন। এ চিত্র শুধু দিনাজপুর জেনারেল হাসপাতালের নয় ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একই অবস্থা।
ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। চাহিদা অনুযায়ী ভ্যাকসিন সাপ্লাই না থাকায় সংকট বাড়ছে। ভ্যাকসিন আনতে সবরকম প্রচেষ্টা গ্রহণের কথা জানান জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস। তিনি বলেন, সরবরাহ না থাকায় আক্রান্তদের ভ্যাকসিন দেয়া সম্ভব হচ্ছে না।
দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্যমতে, দিনাজপুর জেনারেল হাসপাতালসহ ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গড়ে প্রতিদিন ৪ শতাধিক রোগী ভ্যাকসিনের জন্য ভিড় করেন। এ সংকট কাটিয়ে উঠতে এক মাসের বেশি সময় লাগবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর প্রেসক্লাবের ২ সাংবাদিককে বহিস্কার

রাণীশংকৈলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পীরগঞ্জে কৃষি পণ্যের দাম কমানোর দাবীতে সভা

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন

রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে কমিটি গঠনে অধ্যক্ষ মহাদেব বসাকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

দিনাজপুরে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরন

মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

দিনাজপুরে লাইসেন্সবিহীন বেকারী বন্ধ করণ বিষযক আলোচনা সভা

বিরলে আদিবাংলার গ্রামীণ সংস্কৃতির তুমুড়ীবান ও পাতা খেলা

বাঙালি চেতনাই আমাদের মুক্তিযুদ্ধকে সানিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি