Sunday , 25 January 2026 | [bangla_date]

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে
প্রখ্যাত প্লাস্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের
তত্ত্বাবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প
শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ৯ মাস হতে ১৫ বছরের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ২ দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ঔষধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করে আসছি। তিনি আরও বলেন, দুর-দুরান্ত থেকে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছি। যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে চান তাদের সিরিয়ালের জন্য পল্লব রায়-০১৭১০৬০৬৭১৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি। অপারেশন শেষে রোগীদের এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং করেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার। তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে ডায়বেটিক হাসপাতালে আমরা প্রতি মাসে এই ক্যাম্প করে জন্মগত বিশেষ করে শিশুদের ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন বিনামূল্যে করে আসছি। ফলে সেই সব রোগী এখন স্বাভাবিক জীবন যাপন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে যাযযায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

মায়ের জন্য পাত্র চেয়ে ছেলের বিজ্ঞপ্তি

কাহারোলে কবরস্থান এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার

রাণীশংকৈলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে নগদ অর্থ, কম্বল ও প্যাকেজ বিতরণ

একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—– নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে প্রতিবন্ধী, ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার, নগদ অর্থ ও দোকান প্রদান

নিখোঁজের ১৭ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বীরগঞ্জের সাদেকুল

পীরগঞ্জে দুইশত ছিন্নমুলের মাঝে কম্বল বিতরণ

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ

বীরগঞ্জে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৭৭ জন