Sunday , 4 January 2026 | [bangla_date]

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

“প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় ” – এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারী শনিবার জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালীর উদ্ধোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান। র‌্যালীটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মোঃ আব্দুল হালিম, সিভিল সার্জন দিনাজপুরে ডাঃ মোঃ আসিক ফেরদৌস ও দিনাজপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জহরুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক আহসানুল্লাহ হক চৌধুরী, সাবেক সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সনসালট্যান্ট (ফিজিও থেরাপী) ডাঃ মোঃ নাসিম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সমাজ সেবা কর্মকর্তা রুস্তম-এ-জামান। সার্বিক তত্বাবধানে ছিলেন অফিস সহকারী মোঃ গোলাম রাব্বানী। বক্তারা বলেন, বক্তারা বলেন সমাজসেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববোধ, সামাজিক ন্যায় সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং একটি সমতাভিত্তিক কল্যাণকর বাংলাদেশ গঠনের অঙ্গিকারকে নতুন করে শক্তিশালী করা।
খানসামা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল ৩ জানুয়ারি শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, খানসামা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এএসএম রাকিবুল হাসান, সংবাদকর্মী ও সমাজসেবা কার্যালয়ের উপকার ভোগীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বিএনপির নেতা প্রয়াত আরেফিনের বাড়িতে গয়েশ্বর চন্দ্র রায়

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে বোচাগঞ্জ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপননের কাজ চলছে

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

দিনাজপুরের কাহারোলে আজ থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিরলে বিশেষ অভি-যান চালিয়ে ফেন-সিডিল উ-দ্ধার

রাণীশংকৈলে নবনির্বাচিত মেয়র ও অধ্যক্ষকে সংবর্ধনা দিলেন প্রেসক্লাব

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে ২ ঘণ্টা কর্মবিরতি

দিনাজপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ

বন্ধুর ডাকে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলো আসাদুল