Wednesday , 21 January 2026 | [bangla_date]

দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে ও গণভোটে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ৩৪৯ জন ভোটার। এতে প্রবাসী ছাড়াও নির্বাচনি কাজ সংশ্লিষ্ট ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পোস্টাল ভোট দিতে নিবন্ধনের সময়সীমা ছিল গত ৫ জানুয়ারি। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে জেলায় ২২ হাজার ৩৪৯ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৩৯৯ জন পুরুষ ও ৫ হাজার ৯৫০ জন নারী ভোটার নিবন্ধন করেছেন।
এবারের নির্বাচন ও গণভোটে দিনাজপুরে সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ভোট দিতে মোট ২ হাজার ৭৭৮ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৬৮ জন ও নারী ভোটার ৮১০ জন।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে মোট ৩ হাজার ৩৩৮ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৮২ জন ও নারী ভোটার ৮৫৬ জন।
দিনাজপুর-৩ (সদর) আসনে মোট ৪ হাজার ১৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৯০৩ জন ও নারী ভোটার ১ হাজার ২৫৬ জন।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে মোট ৩ হাজার ৫১২ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬২৬ জন ও নারী ভোটার ৮৮৬ জন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-চিরিরবন্দর) আসনে মোট ৪ হাজার ৮২ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ১২৭ জন ও নারী ভোটার ৯৫৫ জন।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নাবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে মোট নিবন্ধন করেছেন ৪ হাজার ৪৮০ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ২৯৩ জন ও নারী ভোটার ১ হাজার ৮৭ জন।
দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন জানান, মোট চার ধরনের ব্যক্তি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন। যারা পোস্টল ব্যালটে ভোট দিবেন তাদের কাছে আজ ২১ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে। এরপর ভোট প্রদান করে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা আবারো রিটানিং কর্মকর্তার কাছ পাঠানো হবে।
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় মোট ভোটার ছিল ২৫ লাখ ৫ হাজার ৭১৬ জন। বর্তমানে হালনাগাদ ভোটার তালিকায় নতুন একলাখ ৫৫ হাজার ১৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। জেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন।
হালনাগাদ তালিকা অনুসারে জেলায় মোট পুরুষ ভোটার ১৩লাখ ২৯ হাজার ৪৫৭জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২২ জন। সে হিসেবে ১ হাজার ৭৯৮জন নারী ভোটার বেশি। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রতিহিংসা মূলক ভাবে শ্রমিক তালিকা হতে বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন

দিনাজপুরে ওএমএস কর্মসুচির চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ঋনখেলাপী থাকায় কাউন্সিল’র প্রার্থীতা বাতিল!

বীরগঞ্জে ভূমি আকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ

পঞ্চগড়ে শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু

হরিপুরে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আবার বন্ধ রেশম কারখানা

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছিল ঘাতকরা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রাণীশংকৈলে আল হিকমাহ এনলাইটেন্ড স্কুলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান

আটোয়ারীতে আপোষের প্রলোভনে বিপাকে হত্যা মামলার বাদী পিতার মৃত্যু সনদ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ছেলে