Monday , 5 January 2026 | [bangla_date]

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস উদযাপন

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে  ভিডিপি দিবস উদযাপন

দিনাজপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘ভিডিপি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার সকালে আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সকালে আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান (পিভিএম)। এ সময় তিনি ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। দিবসের এই আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার প্রায় ১৫০ জন ভিডিপি সদস্য ও সদস্যা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান (পিভিএম) ভিডিপি’র সকল সদস্য সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সেবায় ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই বাহিনীর দক্ষতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে আজ রাজধানীতে কর্মসূচি পালন করেছে দুটি সংগঠন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর সার্বিক কল্যাণে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

দিনাজপুরে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের অভিভাকদের মাঝে গাভি বিতরণ

গ্রেনেড হামলার বিচারের দাবিতে বীরগঞ্জে প্রতিবাদ সভা

ঘোড়াঘাটে ট্রাক চাপায় নারী গৃহকর্মী নিহত

ঠাকুরগাঁওয়ে এস.এস.সি ৯৩ ব্যাচের স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালন

হাবিপ্রবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশ নিলেন অস্ট্রেলিয়ার চার প্রশিক্ষক

ঘোড়াঘাটে ৩৮টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ