Sunday , 18 January 2026 | [bangla_date]

দিনাজপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত বাজারের ব্যাগে রক্ষিত পিস্তল, ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

দিনাজপুরে র‌্যাবের অভিযানে
পরিত্যক্ত বাজারের ব্যাগে রক্ষিত
পিস্তল, ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার
দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে পাকা রাস্তার পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব-১৩ সদস্যরা।
রবিবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় বাজারের একটি ব্যাগ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৭৭ জন

বীরগঞ্জে ৪ দিনব্যাপী নাম সংকীর্তন পালিত হচ্ছে

পীরগঞ্জে গ্রামীন ব্যাংকের নৈশ্য প্রহরীরর মরদেহ উদ্ধার

পীরগঞ্জে গ্রামীন ব্যাংকের নৈশ্য প্রহরীরর মরদেহ উদ্ধার

জাহিদুর রহমান এমপি’র আশু রোগমুক্তি কামনায় মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন

বীরগঞ্জে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম

বোদায় স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি

বীরগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈলে রড ও সিমেন্টের বাজার লাগাম হীন!

মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার ৩ জনকে সম্মাননা