Wednesday , 21 January 2026 | [bangla_date]

দিনাজপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ্যাড. মাইনুল আলমের মতবিনিময় সভা

দিনাজপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে  এ্যাড. মাইনুল আলমের মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এ্যাড. মাইনুল আলম বলেছেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব নয়। সোমবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর শহর জামায়াত কার্যালয় মিলনায়তনে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সমিতি কমিটির এর সদস্যগণের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দিনাজপুর শহর শাখার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে এ্যাড. মাইনুল আলম আগামী নির্বাচনে সদর আসনের সার্বিক উন্নয়নে শ্রমিক সমাজের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: দিনাজপুর শহর জামায়াত আমীর মাওলানা সিরাজুস সালেহীন সেক্রেটারী মোঃ কামরুল হাসান রাসেল।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংবাদপত্র শ্রমিক ফেডারেশন দিনাজপুর সভাপতি মো:বজলুর রশিদ। সদর উপজেলার বিভিন্ন পেশাজীবী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের বর্তমান সমস্যা ও তা নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ছোটভাই নিহত, বড়ভাই আহত.

বীরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

বীরগঞ্জে গবাদি প্রাণির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

জলবায়ু পরিবর্তনে ফুলবাড়ীতে সচেতনতামুলক উঠান বৈঠক ও নাটিকা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

পল্লীশ্রী নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উদ্যোগে তৃণমূল পর্যায় ৫ জন নারীকে সম্মাননা প্রদান

বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম

দিনাজপুরে দাড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নিরাপদ ফসল উৎপাদন ও চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা পেলেন পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন