Sunday , 25 January 2026 | [bangla_date]

দিনাজপুরে ১০ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে জাতীয় যুবশক্তির মতবিনিময় সভা

দিনাজপুর-৩ সদর আসনের ১০ দলীয় ঐক্যজোট ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় মুন্সিপাড়াস্থ এনসিপি’র দলীয় কার্যালয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। কোনো মাধ্যম বা অন্য উপায়ের প্রয়োজন নেই,আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের সুখে-দুঃখে সর্বদা নিজেকে আপনাদের দরজায় নিয়োজিত রাখব। এখন শুধু আপনাদের বিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা।
সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে বলেন, আমরা দিনাজপুর-৩ সদর আসনটি ১০ দলীয় ঐক্যজোটকে উপহার দিতে চাই।আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং নির্বাচনী ফলাফল হাতে নিয়েই আমরা কেন্দ্র ত্যাগ করব। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ১০ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী দিনাজপুর-৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ মেহরাব আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারী মোঃ মাসুদ রানা, জাতীয় যুবশক্তির দিনাজপুর জেলা আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবশক্তি সদর উপজেলা আহ্বায় কফারুক হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হযরত আলী অনিক, জাতীয় শ্রমিকশক্তি, দিনাজপুর যুগ্ম সমন্বয়কারী রকন আহমেদ রাতিন।
এছাড়াও এনসিপি ও সহযোগী সংগঠনের জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ মার্কার প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ‘বাংলাদেশ জাসদ’ এর কর্মীসভা

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬৩টি পুজামণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

রাণীশংকৈলে কদর বাড়ছে নারী শ্রমিকের

বীরগঞ্জে বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার ভূমিদস্যুর দৌরাত্মে দিশেহারা

বোদায় মহান মে দিবস পালিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অতি দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের কৈকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ইউএনও কাহারোল মা ও শিশু পুষ্টির উন্নয়নে গ্রামগুলো এখন মডেল হিসেবে কাজ করছে

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীর জরিমানা

পাকেরহাটে ডেইলি চিলিং সেন্টার উদ্বোধন