Monday , 26 January 2026 | [bangla_date]

দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে কাজী বোরহান
স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে বিশিষ্ট ক্রীড়াবিদ ও নাট্যজন কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে শনিবার রাতে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা’র সদস্য (শিক্ষাক্রম) ড. এ.কে.এম মাসুদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ডাঃ মোঃ আমির আলী, অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ বিভাগ) কাজী ইসতিয়াক হাসান। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক ও কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্ট টুর্নামেন্টের আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-অর-রশিদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী মহিলা উন্মুক্ত চ্যাম্পিয়ান-নুরে জান্নাত দিশা- ওয়াসিস জাহান সাদিয়া কে রানার্স আপ ও রামিশা-মনিকা বনাম সচেতন সংঘ। স্কুল পর্যায়ে চ্যাম্পয়ান বিকেএসপি’র ব্যাডমিন্টন স্টুডেন্ট আহানাফ আলী ও মহিদ খান ও রানার্স আপ হয়- অর্পর্ব-রাজ। পুরুষ উন্মুক্ত চ্যাম্পিয়ন বাবা ট্রেডার্স এর লাল চান-আরাফাত। প্রধান অতিথি ড. এ.কে.এম মাসুদুল হক বলেন, দিনাজপুরে খেলাধুলার একটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দিনাজপুর ইনস্টিটিউট প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। খেলাধুলা সব সময় শান্তি ও সম্প্রীতির কথা বলে। সে কারণে আমাদের সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। জাতীয় গঠনে খেলাধুলার যথেষ্ঠ ভূমিকা রয়েছে। এসময় কমিটির সহ-সভাপতি শামসুল আলম, সহ-সাধারন সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাবু, খন্দকার আরিফুজ্জামান নাঈম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

পাকেরহাট জিয়া মাঠে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

পঞ্চগড়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ত্রৈমাসিক সংলাপ

বোচাগঞ্জে মুলদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃহত্তর দিনাজপুরের ফ্রিল্যান্সার ও অনলাইন ভিত্তিক পেশাজীবীদের নতুন সংগঠন জিডিএফএ’র আত্মপ্রকাশ

বিরলে ইমাম ও মুয়াজ্জিনদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

খানসামায় নিঃসন্তান দম্পতিকে বাড়ি করে দিলেন ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য

আটোয়ারীতে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

ঘোড়াঘাটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বাদশাকে সংবর্ধনা