Tuesday , 27 January 2026 | [bangla_date]

দিনাজপুর জিলা স্কুল ও গার্লস স্কুলের ৭৬ জন শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

শিক্ষিত ও মানবিক মানুষ গঠনে শিক্ষার্থীদের মাঝে ডা: শামসুল আলম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন আগামীতে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। তারুণ্য শক্তি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে তরুণ-তরুনীরা পাল্টিয়ে দিতে পারে সমাজের সকল অনিয়ম,অনাচার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন উপরোক্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডাঃ শাহনাজ আলম এর সভাপতিতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
ডাক্তার শামসুল আলম বৃত্তি ফাউন্ডেশন দিনাজপুর জিলা স্কুলের ছাত্রদের মর্নিং ও ডে শিফটে মোট ৪৮জন এবং দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৮জন নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে আদিবাসী নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করলেন আরেক মুজিবুর রহমানকে

চিরিরবন্দরে সাব-রেজিষ্ট্রি অফিসে  দুদকের অভিযান

চিরিরবন্দরে সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান

জন্মদিনে প্রথমবারের মতো কেক কাটলো একসঙ্গে জন্মানো সেই চার শিশু

বাংলাবান্ধা স্থলবন্দরে ১৫ দিন ভুটানের পাথর আমদানি বন্ধ, আসছে ভারতের

বীরগঞ্জ গোলাপগঞ্জ হাটে গরু-ছাগল কেনাবেচায় মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

বর্ণিল ও জমকালো আয়োজনে আমেনা-বাকী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত