Saturday , 10 January 2026 | [bangla_date]

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে শীতার্তদের পাশে বিজিবির মানবিক উদ্যোগ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম অঙ্গীকার।
এরই ধারাবাহিকতায় চলমান তীব্র শীতে মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) কর্তৃক দিনাজপুর (বিরল ও বোচাগঞ্জ উপজেলা) এবং ঠাকুরগাঁও (পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা) জেলার সীমান্তবর্তী এলাকা এবং দিনাজপুর জেলা শহরে বসবাসরত শীতার্ত ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৯ জানুয়ারি পরিচালিত এ কার্যক্রমে সর্বমোট দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তীব্র শীতে অসহায় মানুষের মাঝে সামান্য স্বস্তি পৌঁছে দিতে পারাই বিজিবির মানবিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও সাধারণ মানুষের মধ্যকার পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি কার্যকর ভূমিকা পালন করে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল

বিভাগীয় সম্মাননা পদক পেলেন বীরগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী

ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হরিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইসমাইল হোসেনের মনোনয়ন পত্র দাখিল

রাণীশংকৈলে সমলয় প্রযুক্তি-তে চাষাবাদের উদ্বোধন করলেন ডিসি

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সেতাবগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা সেমিনার জুম প্লাটফর্মের শুভ উদ্ভোধন

বীরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ বিপাকে পড়েছে অতি দরিদ্র মানুষ