Thursday , 29 January 2026 | [bangla_date]

দিনাজপুর সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নতুন প্রজন্মের দীপ্ত পা, ক্রীড়াঙ্গনে জয়ের গান গা”—এই উদ্দীপনামূলক প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফস্ স্কুলে জাঁকজমকপূর্ণভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সেন্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার রীনা লিলিয়ান গমেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী।
এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস কনভেন্টের সুপিরিওর ও প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার হেলেন গমেজ,প্লাটিনাম জুবিলি কমিটি।আহ্বায়ক সিস্টার কুমইডিয়া, বিদ্যালয়ের প্লাটিনাম জুবলির প্রাক্তন শিক্ষার্থী কমিটির সভাপতি এ.কে.এম মেহেবুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বাবু এবং আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলী দাস ও মোঃ আজিজ-এর সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিযোগিতার আহ্বায়ক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুর।
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বেদম মারপিট

বিনামূল্যে সেমিপাকা টয়লেট পেল পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের ২৯টি দরিদ্র পরিবার

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী

রাণীশংকৈলে শিক্ষিকা আইরিন পারভীনের ইন্তেকাল

পীরগঞ্জে মোটরসাইকেল সহ ৫ জুয়াড়ু আটক

ঘোড়াঘাটে ছকমলের সংসার চলছে কাঁঠালপাতা বিক্রি করে !

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন