Thursday , 29 January 2026 | [bangla_date]

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে দিনাজপুরে শ্রমিক দলের গণসংযোগ অব্যাহত

দিনাজপুর সদর ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক দিনাজপুর পৌরসভার ৩বারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষে গতকাল বুধবার দিনাজপুর শহরে জেলা ও পৌর শ্রমিক দল গণসংযোগ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুস্তাকিম, সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রোস্তম আলী, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মোঃ নুর আলম, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার হোসেন, সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন মিন্টু, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল খান দুলাল, সহ-সাধারন সম্পাদক লিটন, ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি দেলোয়ার ইসলাম লাইজু, শ্রমিক দল নেতা শাহীন পারভেজ সহ জেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড শ্রমিক দলের নেতাকর্মীরা।
শহরের কালুর মোড়, বাস টার্মিনাল, কলেজ মোড় এলাকায় ধানের শীষের গণসংযোগকালে বক্তারা বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি সরকার গঠন করলে দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ দেশের মানুষের উন্নয়ন ঘটবে। দেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন ঘটবে। শিল্পাঞ্চল গড়ে উঠবে। বেকারত্ব দুর হবে। দেশে সকল প্রকার দুর্ণীতি ও মাদকমুক্ত দেশ গড়বে তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নতী হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রেমের টানে সাড়া দিয়ে ইতালিয়ান যুবক –বিয়ে করেছেন পছন্দের মেয়েকে

বাড়ী পেয়ে খুশি রাণীশংকৈলের ভূমিহীনরা

যক্ষারোগ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

বীরগঞ্জ পৌরসভার দুইটি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

মন্ডবে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা

পাকেরহাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের

বীরগঞ্জে ৪২১ বছরের পুরনো ঐতিহাসিক ঈদগাহ, মসজিদ কালের সাক্ষী

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পীরগঞ্জ থেকে বন্যার্তদের জন্য সহায়তা পাঠালেন মডেল স্কুলের শিক্ষার্থীরা

রাণীশংকৈলে মসজিদে বেড়েছে চুরি- প্রশাসন বলছেন আমরা কি মসজিদ পাহাড়া দেবো ?