Thursday , 15 January 2026 | [bangla_date]

নবাবগঞ্জে কিশোরীর শয়ন ঘরে ঢুকে ছুরিকাঘাত

নবাবগঞ্জে কিশোরীর শয়ন  ঘরে ঢুকে ছুরিকাঘাত

নবাবগঞ্জ (দিনাজপুর)॥দিনাজপুরের নবাবগঞ্জে গভীর রাতে বাসায় ঢুকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরীর গুরুতর আহত হয়েছেন।
আহত কিশোরী সানজিদা আক্তার (১৬) নবাবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামের ওবায়দুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামে অজ্ঞাত দুর্বৃত্ত সানজিদাদের বসতঘরে অনুপ্রবেশ করে এই ঘটনা ঘটায়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্ত সানজিদাদের বসতঘরে অনুপ্রবেশ করে। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সানজিদা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।তার আর্তচিৎকারে পরিবারের সদস্যরাছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় পরিবার কল্যাণ সহকারী পদে চাকুরীর মৌখিক পরীক্ষায় জালিয়াতি আটক ৪ জনের মধ্যে দুই সহযোগি দুই দিনের রিমান্ডে

তেঁতুলিয়ায় দুটি মোবাইলের দোকানে চুরি, আটক-১

বীরগঞ্জেে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার পদশূন্য, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

পড়ে আছে হাসপাতালের নতুন ভবন, পরিত্যক্ত ভবনে শতাধিক রোগী

রাণীশংকৈলে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

বীরগঞ্জে ১৬০টি মন্দিরে পূজার প্রস্তুতি

গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

ঘোড়াঘাটে ভিজিডি’র চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন –হুইপ ইকবালুর রহিম