Monday , 12 January 2026 | [bangla_date]

নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান

নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান

নবাবগঞ্জ (দিনাজপুর)॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান। তিনি বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক। শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং একাডেমিক ক্ষেত্রে তার নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ মিজানুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হয়বতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
উল্লেখযোগ্য যে, এর আগে ২০২২ সালে তিনি দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিক শিক্ষা সেবা, সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং নেতৃত্বগুণের জন্য তিনি এলাকার শিক্ষাঙ্গনে একজন আদর্শ ও যোগ্য শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে সাংবাদিকের সাথে বিএনপির নেতা-মেহেদী হাসান সুমনের মত বিনিময়

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন

বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে কলেজ ছাত্রী মন্দিরা এক ঘণ্টার জন্য সমাজসেবা কর্মকর্তা

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদের জামাত

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

বোচাগঞ্জে প্রতিচ্ছবি ডিজিটাল শিক্ষা উৎসব উদযাপন

পীরগঞ্জে ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

আদালতের রায়ে বোচাগঞ্জ উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

আদালতের রায়ে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

বীরগঞ্জে সুইচগেট ইয়াং স্টার এর উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরণ