Thursday , 1 January 2026 | [bangla_date]

নির্বাচনের আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে

-সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে আগামী ১২ ফেব্রæয়ারির আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যতবার কথা বলেছি প্রতিবারই তিন-চারটি মৌলিক বিষয় সামনে এনেছি। এর মধ্যে প্রধান ছিল সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদÐের রায় হয়েছে। কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রæততা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই তাকে দ্রæত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।
শহীদ ওসমান হাদির হত্যাকাÐ প্রসঙ্গে তিনি বলেন, দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হল। অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তারা বাংলাদেশে না ভারতে- না কোথায়। কিন্তু যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে।
সারজিস আলম আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ১২ ফেব্রæয়ারির আগেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে যদি তারা এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।
এ সময় তিনি জানান, দেশের যেকোনো রাজনৈতিক ঘটনা ঘটুক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে বলেও জানান তিনি। সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুর অঞ্চলে ত্রিশ সালের মধ্যে সাত লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে কর্মশালা

বীরগঞ্জে উদ্দীপ্ত-তরুন সমাজ সংঘের উদ্দ্যোগে কম্বল বিতরণ

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে ব্র্যাকের কর্মসূচি পালন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু!

হরিপুরে মে দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বীরগঞ্জে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান

বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা