Wednesday , 21 January 2026 | [bangla_date]

পঞ্চগড়ে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পঞ্চগড়সহ দেশের আট জেলায় একযোগে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। গতকাল বুধবার সচিবালয় প্রান্ত থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, বিচার ব্যবস্থা আধুনিক ও জনবান্ধব করতে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও কারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে। তিনি আরও বলেন, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয় এবং তা সফলভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ থেকে পঞ্চগড়, মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হলো। এই ঐতিহাসিক উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ই-বেইলবন্ড সিস্টেম চালু উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুসাইন মুহাম্মদ ফজলুল বারী, পারিবারিক আপীল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) নুরুজ্জামান, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ শরিফুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সরকারি কৌঁসুলি আব্দুল বারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মাহবুব উল আলমসহ বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

রাণীশংকৈলে ফেন্সিডিল সহ ইউপি সদস্য গ্রেফতার

পীরগঞ্জে আউট অব চিলড্রেন এডুকেশন বিষয়ক অবহিতকরণ সভা

কাহারোল মাঠ জুড়ে পেঁয়াজের চারা রোপন ও পরিচ্ছায় ব্যস্ত চাষিরা

বজ্রপাত নিরোধে ঠাকুরগাঁওয়ে ১ হাজার তাল গাছ রোপন কার্যক্রম শুরু

বীরগঞ্জে মাই প্রমিস ডে পালিত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারে ঢেউ টিন বিতরণ