Saturday , 10 January 2026 | [bangla_date]

পঞ্চগড়ে ছিন্নমূল, প্রতিবন্ধি ও অসুস্থ শীতার্তদের মাঝে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের সহায়তায় ছিন্নমূল, প্রতিবন্ধি ও অসুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে পঞ্চগড় জেলা শহর এবং সদর ইউনিয়নের বলেয়াপাড়া, চানপাড়া ও গোফাপাড়া গ্রামের এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল খালেক, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম ও পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম পৃথকভাবে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন। লায়ন আমিনুল হক মিন্টু জানান, লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের অর্গানাইজার লায়ন এম এ হাসানের অনুদানে এর আগে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। সে সময় ছিন্নমূল, প্রতিবন্ধি ও অসুস্থ মানুষদের কথা স্মরণ না থাকায় তাদের জন্য একশ’ কম্বল পাঠানো হয়। শুক্রবার রাতে স্থানীয়ভাবে এ সকল কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প

পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রানীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘রোভিং সেমিনার’ অনুষ্ঠিত

আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরে আনন্দ র‌্যালী

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

দলুয়া হরে কৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী শ্রীশ্রী. মহানাম যজ্ঞানুষ্ঠান

রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন

রাণীশংকৈলে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দিনাজপুরে বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে