Thursday , 8 January 2026 | [bangla_date]

পঞ্চগড়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় ওই অনুষ্ঠানে আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মো. আব্দুল কাদের, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মরিয়ম রহমান ও সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মোছা. মিলি আরা। অনুষ্ঠানে সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনিস্টিটিউট, জমিরন নেছা দাখিল মাদ্রাসা, পঞ্চগড় ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রজলী খালপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত !

পীরগঞ্জে বিএনপির সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ শুরু

বীরগঞ্জে প্রশিক্ষনার্থীদের চাপে সেলাই প্রশিক্ষক প্রতারণার টাকা ফেরত দিলো

পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

দিনাজপুর বিজিবি সেক্টরে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে ৭ শতাধিক মানুষের মাঝে গরম কাপড় বিতরণ

ঠাকুরগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে কম্বল পেল শীতার্ত আদিবাসিরা