Friday , 23 January 2026 | [bangla_date]

পঞ্চগড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান

পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনার, বদ্ধভূমি ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচারাণা শুরু করছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের যুক্তফ্রন্ট প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় এসে পৌঁছলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামীতে শক্তিশালী বিরোধী দল দরকার। যাতে সরকার ফ্যাসিস্ট হতে না পারে। আমরা শক্তিশালী বিরোধী দল হতে চাই। এই জনপদকে বিদেশী শকুনের নজর থেকে রক্ষা করতে হবে এটাই আমাদের এই নির্বাচনের শপথ। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও মটরগাড়ী মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় জেলা জাসদের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মিছিল নিয়ে তিনি দলীয় কার্যালয়ে যান। এর আগে তিনি দেবীগঞ্জ ও বোদা উপজেলা সদরে পথসভায় বক্তব্য দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

চা বিক্রি করে সংসার চালান বীরগঞ্জের বাক্য প্রতিবন্ধী সাজ্জাদ হোসেন

দিনাজপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে জেলা প্রশাসক শাকিল আহমেদ

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

জেনে শুনে সিদ্ধান্ত নেবেন ৫বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে ——–রাণীশংকৈলে হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও সোভা আদর্শ শিক্ষা নিকেতন এর বৃত্তি পরীক্ষা

চিরিরবন্দরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা

বীরগঞ্জ পল্লীতে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২ জন

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি  দিবস উপলক্ষে আলোচনা সভা

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা