Thursday , 29 January 2026 | [bangla_date]

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)। বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন ও কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সরকার হায়দার উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ের বিভিন্ন সেশনে সংবাদকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। ওই প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড়ের ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মতবিনিময়

পঞ্চগড়ে যক্ষা রোগ বিষয়ে ওরিয়েন্টেশন

বীরগঞ্জে খাদ্যের অভাবে ক্ষুদার্থ বানরের হামলার ভয়ে শংঙ্কিত অভিভাবকেরা

দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা ও সিলগালা

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ইউএনও’র প্রেস ব্রিফিং

বিএসএফকে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

জনগণের মুখোমুখি জেলা প্রশাসক পঞ্চগড়ে গণশুনানিতেই অধিকাংশ সমস্যার সমাধান হচ্ছে

পীরগঞ্জে ৫০০জন কর্মজীবী মা’কে স্বাস্থ্যসেবা প্রদান

পীরগঞ্জে দুইটি অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করলেন ইউএনও