Wednesday , 14 January 2026 | [bangla_date]

পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. সিফাত জাহানের অন্যত্র বদলীজনিত এবং জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবু’র অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলা ঐতিহাসিক ডাকবাংলোতে ওই সংবর্ধনার আয়োজন করে জেলার ইপিআই মেডিকেল টেকনোলজিস্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট খাজা ময়েন উদ্দীন, দেবীগঞ্জ উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ডালিম কুমার, বোদা উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট নুরে কালাম, আটোয়ারী উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট নুর আলম, তেঁতুলিয়া উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট আজিজার রহমান প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ঘোড়াঘাট থানা পুলিশের শোভাযাত্রা

ঘোড়াঘাট থানা পুলিশের শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে নানা ধরনের ফুলের চাষ

বীরগঞ্জ থানার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিরাপদ সড়ক চাই ও দিনে ভারী যানবাহন বন্ধসহ ১০ দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

তেঁতুলিয়ায় গুনগত মানের চা উৎপাদন নিয়ে উস্মুক্ত আলোচনা, ক্ষুদ্র চা চাষী,শ্রমিক,বাগান মালিক ও ফ্যাক্টরি মালিকদের অংশগ্রহণ

বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু

রানীশংকৈলে দিনব‍্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন ।

আ.লীগের পতন শুরু হয়ে গেছে: ফখরুল