Saturday , 10 January 2026 | [bangla_date]

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী আটক

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে আবু হোসেন (৩০) মামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালটিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঁঠালতলী গ্রামের আকবর আলী ছেলে। শুক্রবার রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়ের অধিনস্ত ঘাগড়া বিওপির একটি টহল দল পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৪৯/এমপি হতে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সালটিয়াপাড়া এলাকা থেকে মানব পাচারকারী আবু হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় বিজিবি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সিরাজুল ইসলাম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো মূল্যে এসব অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে সংবর্ধনা

দিনাজপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

হিলিতে কমেছে কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা

অভিনব কায়দায় মাইক্রোবাসে ফেন্সিডিল বহনকালে আটক মাদক ব্যবসায়ী

ভারতের কাছ থেকে ৯১ বিঘা জমি উদ্ধার, ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আনন্দের সীমা নেই!

বালিয়াডাঙ্গীর চার আ.লীগ নেতা বহিষ্কার

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

ফুলবাড়ীতে সবুজ হত্যা মামলার রহস্য উন্মচন কাজের লোকের কোঁদালের আঘাতে মৃত্যু

কাবুল থেকে সাত মাইল দূরে তালেবান

পঞ্চগড়ে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগিদের ১০ দিনের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু