Monday , 26 January 2026 | [bangla_date]

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে
সবুজ আলী (৩৫) নামের এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পশু জবাই করার পূর্বে পরিক্ষা না করায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবির।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রনজিৎ চন্দ্র সিংহ, ভেটেনারি সার্জন ডাক্তার সানজিদ হাসান,ও পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

উল্লেখ্য স্থানীয়দের দীর্ঘ দিনের অভিযোগ ছিল, ‘ব্যাবসায়ীরা বেশির ভাগ রোগাক্রান্ত পশু (ছাগল) বিভিন্ন হাটবাজার ও এলাকা থেকে কম দামে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই সেনুয়া চৌরাস্তায় নিয়ে এসে জবাই করে মাংস বিক্রি করতেন। আর এসব ছাগল লোক দেখিয়ে প্রকাশে জবাই করে বিভিন্ন এলাকার পাইকারি মাংস বিক্রেতাদের কাছে পাঠিয়ে দেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্ত:জেলা বাইক চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে দিনাজপুরে মানববন্ধন বাইকারদের

কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরে

রাণীশংকৈলে সংবেদনশীল সভা

পঞ্চগড়ে গণবিজ্ঞপ্তি দিয়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খাঁনের স্মরণ সভা অনুষ্ঠিত

বাঁশের তৈরি পণ্য বিক্রি করে সংসার চালান আফসার আলী

রাণীশংকৈলে কুলিক নদীতে নববর্ষের গোসল করা হলো না ২ শিশু কন্যার

বালিয়াডাঙ্গীতে ৫৩ মধ্যে ৪৮টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে ঘর– প্রেস ব্রিফিংয়ে ইউএনও

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দুয়া ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন

আটোয়ারীতে ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জারিমানা