Thursday , 15 January 2026 | [bangla_date]

প্রকাশ্যে ধূমপান করায় একজনকে ২০০ টাকা জরিমানা

হিলি প্রতিনিধি॥দিনাজপুরের হিলিতে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি বাজারে ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন বলেন, পৌর ভূমি অফিসের সামনে বসে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করছিলেন যা আইনি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান না করার কথাও তাকে বলা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা দিনাজপুরের উন্নয়নে নৌকা মার্কার কোনো বিকল্প নেই

আটোয়ারীতে পিরানহা মাছ বিক্রির অপরাধে মৎস্য ব্যবসায়ীকে অর্থদন্ড

নৌকা উন্নয়নের প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বীরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবী ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

রাণীশংকৈলে শিক্ষকের মরদেহ উদ্ধার

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আটোয়ারীতে ৬ এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার

সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হাবিপ্রবির ভেটেরিনারি হাসপাতালে