Monday , 5 January 2026 | [bangla_date]

প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থার কম্বল বিতরণ

দিনাজপুরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রিয় দিনাজপুর-এর উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর শহরের বড়বন্দর রেলবাজার হাট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটি দীর্ঘদিন ধরে দিনাজপুরে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে দিনাজপুর পৌরসভা-এর ১২টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি শুরু করেছে প্রিয় দিনাজপুর। এর অংশ হিসেবে এদিন পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন দিনাজপুর চেম্বার অব কমার্স-এর পরিচালক আলহাজ্ব মোস্তফা কামাল মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ তাজউদ্দিন শাহ, চেয়ারম্যান, ১২ নম্বর আলোকদিহি ইউনিয়ন পরিষদ; মোঃ শাহীন পারভেজ, পরিচালক, মডার্ন বডি বিল্ডিং ক্লাব, বালুবাড়ী; এছাড়াও ঈসমাইল খান জন্স, আশরাফুজ্জামান খান সবুজ, নুর ইসলাম ও অলোক কুন্ডু শ্যাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রিয় দিনাজপুরের সভাপতি মোঃ নাঈম ইসলাম, সহ-সভাপতি মোঃ রাশেদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রুবেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত, আহত ৩

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখায় আন্তর্জাতিক যোগ দিবস পালন

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে ঘর জবর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত – ৬

পীরগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় চালক মৃত্যু

আটােয়ারীতেআশ্রয়নেরউপকারভােগীদেরপুনর্বাসনেরলক্ষ্যেআয়বর্ধনমূলকপ্রশিক্ষণকর্মসূচিরউদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য  পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার