Monday , 26 January 2026 | [bangla_date]

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী —–পথসভায় ডা. জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগিয়ে যাচ্ছি। উপরোক্ত কথাগুলো বলেছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।
রবিবার দুপুর ১ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার বুলাকিপুর ইউপির কুলানন্দপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় তিনি আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এসময় ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
পথসভায় এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগান ও শ্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও