Wednesday , 14 January 2026 | [bangla_date]

বিরলে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযুক্ত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম (৫৫)। তার বাড়ী উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র রাণীপুর গ্রামে।
সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সরজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৮নং ধর্মপুর ইউপি’র রাণীপুর স্লুইচগেট সংলগ্ন পূনর্ভবা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে রফিকুল ইসলামকে তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
এসময় ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী, বিরল থানার পুলিশ ফোর্স’সহ ধর্মপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্যপুলিশ (মহল্লাদার)গণ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পূণর্ভবা নদীতে বিভিন্নস্থানে প্রায়ই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। নিয়মিত তদারকি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস’ পালিত

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে  ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জে জামায়াতের উদ্যোগে ১৩০টি টিউবওয়েল স্থাপন

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা

বকেয়া পাওয়ার আশা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিনাজপুরে চামড়া কেনার প্রস্তুতি

এমপি নয় আমি আপনাদের সেবক হতে এসেছি……সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র গাড়ীর চাপায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু !

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন  সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল